Saturday, June 6, 2026

সমর্থকদের ক্লাবের পাশে থাকার আবেদন করলেন সৃঞ্জয় বোস, ‘মোহনবাগান রত্ন’ পেলেন প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং

Date:

Share post:

শনিবার মোহনবাগান ক্লাবলনে অনুষ্ঠিত হল ক্লাবের বার্ষিক সাধারণ সভা ( AGM)। এদিন ক্লাবের সামনে বিক্ষোভ দেখান কিছু বাগান সমর্থক। সমর্থকরা এদিন ফেস্টুন, ব্যানার নিয়ে দাবি দাওয়া জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন। ক্লাব সচিব সৃঞ্জয় বোস( srinjoy bose) একাধিক সমর্থকের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনেন।

শনিবার সুস্থভাবেই আয়োজন হল ক্লাবের বার্ষিক সাধারণ সভা। এই অনুষ্ঠানে ‘মোহনবাগান রত্ন’ তুলে দেওয়া হল প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং এর হাতে।  গত ২৯ জুলাই ‘মোহনবাগান রত্ন’ পদকে সম্মানিত হয়েছিলেন প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং। তবে করোনা পরিস্থিতির জন্য সেই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি তখন। তাই এদিন তাঁর হাতে এই বিশেষ পদক তুলে দেওয়া হল।

এদিন ক্লাবের সাধারণ সভার মধ‍্যেই বিক্ষোভ দেখায় কিছু বাগান সমর্থক। সমর্থকরা বিক্ষোভ করতে পারে, এই আন্দাজ করে ক্লাব তাঁবুতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিন বাগান সমর্থকদের সঙ্গে কথাও বলেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস। এদিন তিনি সমর্থকদের বলেন,” কারও প্ররোচনায় পা দেবেন না। ইনভেস্টর চলে গেলে আমরা কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাব। তখন কি হবে বুঝতে পারছেন?”

এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনও করেন সচিব সৃঞ্জয় বোস। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন”
যারা বিক্ষোভ দেখালেন, তাঁদের বক্তব্যকেও গুরুত্ব দিচ্ছি। কিন্তু বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বেঙ্গালুরুর মত দল আর্থিক মন্দায় ভুগছে। বাংলার ফুটবলেও এই সময় ভাল বিনিয়োগ নেই। এটিকে চলে গেলে কি হবে? একটু বোঝার চেষ্টা করুন। আমরাও চাই না ক্লাবের কোনও অসম্মান হোক। তবে যারা টাকা ঢালছে তাদেরও তো সম্মান প্রাপ‍্য। এটাও বুঝতে হবে।”

আরও পড়ুন:জামশেদপুরের বিরুদ্ধে ম‍্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে যেতে মরিয়া হাবাস

Advt

Related articles

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...