Saturday, June 27, 2026

‘অন্নদাতা’ কৃষকদের আন্দোলনকে এবার সমর্থন গান্ধীজির নাতনির

Date:

Share post:

ওঁরা আমাদের অন্নদাতা। ওঁদের কল্যাণ না হলে দেশের কল্যাণ হতে পারে না। তাই ওঁদের স্বার্থ সরকারকে দেখতেই হবে। কৃষক আন্দোলনকে (farmers protest) সমর্থন জানিয়ে একথা বললেন মহাত্মা গান্ধীর নাতনি তারা গান্ধী ভট্টাচার্য (tara gandhi bhattacharya)। খোদ গান্ধীজির নাতনির সমর্থন পেয়ে উজ্জীবিত কৃষক নেতারাও।

শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা গাজিপুরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। শুধু দেখা করাই নয়, ভারতীয় কিষাণ ইউনিয়নের (BKU) নেতা রাকেশ টিকায়েতকে পাশে নিয়ে কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী লাগাতার আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান তিনি। জানিয়ে দেন, কৃষকদের কল্যাণের উপরই দেশের কল্যাণ নির্ভর করছে। ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের চেয়ারপার্সন তারা আন্দোলনকারী কৃষকদের উদ্দেশে বক্তৃতাও করেন। তিনি বলেন, কোনও রাজনৈতিক কর্মসূচির অংশ হয়ে এখানে আসিনি। সারা জীবন যাঁরা আমাদের মুখে অন্ন জুগিয়েছেন, সেই কৃষকদের জন্যই এসেছি। আমার একটাই দাবি, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা যেন কোনওভাবেই কৃষকদের স্বার্থবিরোধী না হয়। কৃষকরা সারা বছর কী পরিমাণ পরিশ্রম করেন, তা কারও অজানা নয়। মনে রাখতে হবে, কৃষকদের কল্যাণের উপরই দেশের কল্যাণ এবং আমাদের সকলের কল্যাণ নির্ভর করছে। তাই তাঁদের পাশে থাকতেই হবে।

আরও পড়ুন:আব্বাসের সঙ্গে আসন রফায় পরশু বৈঠক, ৪৪ আসনেই সমঝোতা!

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...