Sunday, June 28, 2026

যে কোনও মৃত্যুই দুঃখজনক, পরিবার চাইলে সাহায্য করা হবে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

যে কোনো মৃত্যুই দুঃখজনক। কীভাবে মৃত্যু? জানা যাবে ময়নাতদন্তের পরেই। নবান্ন অভিযানে যাওয়া ডিওয়াইএফআই (Dyfi) নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে ‘মা কিচেন’-র উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানেই প্রশ্নের উত্তরে তিনি জানান, কীভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে ময়নাতদন্তের (Posmortem) পরে। দুদিন আগে নবান্ন অভিযানে গিয়ে আহত হন ওই যুবক। কিন্তু পরিবারকে সে কথা জানানো হয়নি। পুলিশের কাছেও এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। হাসপাতালে তরফ থেকেও এ ধরনের বিষয়ে পুলিশকে জানানোর কথা সেটাও এক্ষেত্রে হয়নি বলে জানান মমতা।

আরও পড়ুন-দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

মিদ্দার মৃত্যু খবর বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সঙ্গে সকালে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়। তিনি সুজনকে জানিয়েছেন, যে কোন মৃত্যুই দুঃখজনক। মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না। তবে, গরিব পরিবার চাইলে আর্থিক সাহায্য করা হবে। পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে।

একই বিষয়ে ঘটনার সঠিক তদন্ত করার নির্দেশও পুলিশকে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...