Saturday, April 4, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড বউবাজারের বহুতলে, ব্যাপক ক্ষতির আশঙ্কা

Date:

Share post:

সোমবার দুপুরে ভয়াবহ আগুন বউবাজারের বহুতলে। ব্যাপক ক্ষতির আশঙ্কা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। জানা গিয়েছে, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।

সূত্রের খবর, সোমবার দুপুরে বউবাজার থানার উলটো দিকে ওই বহুতলে আগুন লাগে। জানা গিয়েছে, ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। যার জেরে হতাহতের কোনও খবর নেই। কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশেপাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

Advt

আরও পড়ুন-দামে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রল-ডিজেল, কলকাতায় পেট্রল ৯০.২৫ টাকা

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দমকলে খবর দিলে তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘক্ষণ চেষ্টার পড়ে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন বউবাজার থানার আধিকারিকরাও। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে বহুতলটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...