Tuesday, April 7, 2026

শেয়ারবাজারের স্বপ্নের দৌড়, ৫২ হাজারের রেকর্ড পার করলো সেনসেক্স

Date:

Share post:

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে সকল বাধাকে টপকে এবার নয়া রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। সোমবার অতীতের সব রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। বিনিয়োগকারীদের জন্য যা নিশ্চিত ভাবে স্বস্তির খবর।

ভারতে দুটি করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র পাওয়ার পর থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল দেশের শেয়ারবাজার। এর ঠিরপর কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকে একের পর এক রেকর্ড ভাঙছে দালাল স্টিট। সোমবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫২০০০ এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৭২.৫০ পয়েন্ট বা ১.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২,১১৬.৮০।

আরও পড়ুন:একাধিক ধারায় মামলা দায়ের, গ্রেফতার করা হতে পারে যুবরাজকে!

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ১৪৩.৯০ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৩০৭.২০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

Advt

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...