Wednesday, June 24, 2026

২২ হোক বা ৫০, আইন সবার জন্য সমান: দিশা রবি গ্রেফতারি সম্পর্কে দিল্লি পুলিশ

Date:

Share post:

কৃষি আন্দোলনকে সমর্থন এবং ‘টুলকিট’ শেয়ার করে বিপাকে পড়েছেন দিশা রবি (Disha Ravi)। ২২ বছর বয়সী এই পরিবেশবিদ এবং সমাজকর্মীকে গত শনিবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে গ্রেফতার করেছিল পুলিশ। দিশা রবির গ্রেফতারির ঘটনা এখন পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। স্বভাবতই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

মঙ্গলবার দিল্লি পুলিশ (Delhi Police) কমিশনার এসএন শ্রীবাস্তব সাংবাদিকদের বলেছেন, “স্বাধীনতা দিবসে যে হিংসা ছড়িয়ে পড়েছিল তার বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি। টুলকিট শেয়ার করার ব্যাপারে তদন্তকারী দল নিয়োজিত রয়েছে। আরও তথ্য পাওয়া এখনও বাকি রয়েছে। সমস্ত নিয়ম মেনেই দিশা রবিকে আমরা গ্রেফতার করেছি। আইন সকলের জন্য সমান। সে অভিযুক্তের বয়স ২২ বছর হোক কিংবা ৫০। গ্রেফতারির ব্যাপারে আদালতও সম্মতি দিয়েছিল। আপাতত আমরা ওনাকে পাঁচ দিনের রিমান্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে টুইট (Tweet) করেছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটার শেয়ার করা টুলকিট (Toolkit) পোস্ট করেছিলেন দিশা। গ্রেটার শেয়ার করা টুলকিট সে এডিট করেছিল বলে অভিযোগ। এই মামলায় আইনত ব্যবস্থা নেওয়া হয় দিশার বিরুদ্ধে। খালিস্তানি গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ তার বিরুদ্ধে। দিশার গ্রেফতারির প্রতিবাদে মোদি সরকারকে একযোগে সমালোচনা করেছে কংগ্রেস, আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলি। পাকিস্তানের পক্ষ থেকেও করা হয়েছে সমালোচনা।

আরও পড়ুন: রাহুল গান্ধী ‘পরিযায়ী শ্রমিক’, কেন বলল বিজেপি?

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...