Friday, June 26, 2026

কর্তব্যরত পুলিশ কর্মীর উপর হামলা, ২৫০ জন অজ্ঞাতপরিচয় বাম কর্মীর বিরুদ্ধে FIR

Date:

Share post:

বাম (Leftfornt) ছাত্র-যুবদের (Student Youth) নবান্ন (Nabanna) অভিযানে অংশ নেওয়া DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মইদুল মৃত্যুর সঠিক বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা করতে চলেছে সিপিএম (CPM)।ময়না তদন্ত রিপোর্ট (Postmortem Report) নিয়ে পুলিশের (Police) বয়ানে সন্দেহ প্রকাশ করেছে সিপিএম। তাই পুলিশের বিরুদ্ধেই যখন অভিযোগ, তখন সঠিক তদন্ত হবে না বলেই মনে করছে বাম নেতৃত্ব। তাই কলকাতা পুলিশ কমিশনের-সহ একাদিক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করতে চলেছে সিপিএম।

আরও পড়ুন:তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি, অভিযোগের আঙুল বিজেপির দিকে

অন্যদিকে, মইদুল মৃত্যুর পর গতকাল সোমবার কলকাতায় প্রবল উত্তেজনা ছিল। ময়না তদন্তে বিলম্ব যেমন উত্তেজনা ছিল সেন্ট্রাল এভিনিউয় পুলিশ মর্গ চত্বরে, একইভাবে উত্তেজনা তৈরি হয় মৌলালিতে SFI-DYFI দফতরের সামনে। সেখানে কর্তব্যরত এক পুলিশকর্মীর উপর চড়াও ও হামলার ঘটনায় এবার মামলা দায়ের করল কলকাতা পুলিশও। আক্রান্ত ওই পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে প্রায় ২৫০ জন অজ্ঞাত পরিচয়নবাম কর্মীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ৩৩২, ৩২৪ ধারায় FIR দায়ের করেছে তালতলা থানার পুলিশ। নিজেকে রক্ষা করতে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিতে হয় অভিনব দত্ত নামে ওই পুলিশ কর্মীকে।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...