Friday, April 3, 2026

পারিবারিক সমস্যা তুলে কেন দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে? শোভন–বৈশাখীকে প্রশ্ন বিজেপির

Date:

Share post:

ফের কি শোভন( Sovan Chatterjee)–বৈশাখী ( Baishakhi Banerjee) জুটির সঙ্গে দূরত্ব তৈরি হতে চলেছে বঙ্গ বিজেপির (BJP)? আবার কি দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের একটা অংশের সঙ্গে সংঘাত বা ঠাণ্ডা লড়াই শুরু হয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তাঁর বিশেষ বান্ধবীর সঙ্গে? রাজনৈতিক মহলে এখন এই আলোচনাই ঘোরাফেরা করছে।
গেরুয়া শিবিরের একটি সূত্রের খবর, রাজনৈতিক কর্মসূচিতে পারিবারিক সমস্যাগুলি (Family Matter) নিয়েই যেন বেশি আগ্রহ দেখাচ্ছে এই জুটি। বিধানসভা ভোটের (Assembly Election) আগে আগে প্রকাশ্যে জনসভায় কিংবা র‌্যালিতে (Rally) ব্যক্তিগত ও পারিবারিক কেচ্ছাকেই তুলে আনছেন শোভন-বৈশাখী। যার সঙ্গে দূর দূর পর্যন্ত বিজেপি বা রাজনীতির কোনও সম্পর্ক নেই। খুব স্বাভবিকভাবেই জনমানসে তার নেতিবাচক প্রভাব পড়ছে। এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে দলেরই। সুবিধা পেয়ে যাচ্ছে বিরোধীরা।

জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করা হয়েছে। কড়া বার্তা দেওয়া হয়েছে দু’জনকেই।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সরাসরি শোভন-বৈশাখীকে ডেকে কিছু না বললেও তাঁদের চারপাশে থাকা অন্য নেতৃবৃন্দের মাধ্যমে দু’জনের কাছেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আগামীদিনে যেন দলীয় কর্মসূচিতে কিংবা বিজেপির মঞ্চ থেকে রাজনীতির বাইরে ব্যক্তিগত ও পারিবারিক কেচ্ছা নিয়ে তাঁরা যেন মুখ না খোলেন।

সম্প্রতি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভনবাবুর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। আবার দু’জনেই শোভনবাবুর শ্বশুর তথা মহেশতলার বিধায়ক দুলাল দাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। যেখানে পারিবারিক কেচ্ছার কাহিনীও নগ্নভাবে উঠে আসছে জনসমক্ষে। যা মানুষ ভালোভাবে নিচ্ছে না বলেই খবর পেয়েছে গেরুয়া শিবির।

স্ত্রী রত্না কিংবা শ্বশুর দুলাল দাস নয়, রায়দিঘিতে দলীয় সভা মঞ্চ থেকে শোভন তাঁর “পারিবারিক বন্ধু” বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গেও করুচিকর মন্তব্য করেন। যার দরুণ দেবশ্রী রায় শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানি মামলাও করেছেন। এই বিষয়টিকেই ভাল নজরে নিচ্ছেন না বঙ্গ বিজেপির প্রভাবশালী নেতাদের একাংশ। সব মিলিয়ে ভোটের আগে নতুন করে শোভন-বৈশাখী জুটি নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। দেওয়া হয়েছে কড়া বার্তা।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...