Wednesday, June 24, 2026

তারকা যশ দাশগুপ্ত যোগ দিতে চলেছেন বিজেপিতে, সঙ্গে আরও চেনা মুখ

Date:

Share post:

শেষ মুহূর্তে কোনও রদবদল না হলে আজ বুধবার নতুন মাত্রা যুক্ত হতে পারে টলিপাড়ার রাজনীতিতে।

গেরুয়া-শিবিরের খবর, এই মুহুর্তে টলিউডের ‘বড়’ হিরো যশ দাশগুপ্ত (Yash Dasgupta)আজ বুধবার যোগ দিতে পারেন বিজেপিতে৷ বড় পর্দার পরিচিত মুখ হিসাবে এই প্রথম কোনও অভিনেতা বিজেপিতে পা রাখছেন৷ এদিন যশের সঙ্গে থাকতে পারেন টালিগঞ্জের এক ঝাঁক নতুন-পুরনো মুখও। মধ্য কলকাতার এক হোটেলে বেলা ৪টে নাগাদ তাঁদের হাতে পদ্ম-পতাকা তুলে দেবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত (kailash vijayvargiyo, Mukul Roy, Swapan Dasgupta)৷

আরও পড়ুন-প্রসেনজিৎ-বিজেপি নেতা সৌজন্য সাক্ষাৎ, জল্পনা উড়িয়ে জানালেন দিলীপ

বিজেপি সূত্রের খবর, শুধুই যশ দাশগুপ্ত নন, আরও বেশ কিছু চেনা মুখ এদিন যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ বিজেপির যোগদান মেলা সাধারনত কোনও জনসভায় বা দলের দফতরে হয়৷ কিন্তু আজকের এই ‘যোগদান- পর্ব’ বেনজিরভাবে হতে চলেছে এক অভিজাত হোটেলে৷ ওজনদার তারকাদের জন্যই বিজেপি এই ব্যবস্থা করেছে৷

Advt

এ দিকে বিজেপিতে নতুনভাবে আশার আলো জাগিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit)৷ প্রসেনজিতের বাড়িতে সরস্বতী পুজোর সন্ধ্যায় গিয়েছিলেন বিজেপির ‘থিঙ্ক-ট্যাঙ্ক’ শিবিরের অন্যতম নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৷ প্রসেনজিৎকে অমিত শাহকে নিয়ে লেখা একটি বই উপহার দিয়েছেন তিনি। ওদিকে, বাংলা তথা হিন্দি ছবির মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের সম্পর্কও নিবিড় হচ্ছে। মঙ্গলবার সরস্বতী পুজোর দিন প্রাক্তন তৃণমূল মিঠুন চক্রবর্তীর সঙ্গে সৌজন্য-সাক্ষাত করেছেন RSS প্রধান মোহন ভাগবত (Mohan Vagabat)।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...