Saturday, April 4, 2026

প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতার দীর্ঘ বৈঠক, বাড়ছে জল্পনা

Date:

Share post:

টলিউডে (Tollywood) হঠাৎ জোর জল্পনা। কেন? কারণ, বুম্বাদার (Bumbada) বাড়িতে বিজেপি নেতা। শুধু তাই নয়, বৈঠক শেষে বিজেপি নেতার তাৎপর্যপূর্ণ বিবৃতি। ফলে ডানা মেলছে নানা ভাবনা। সরগরম টলিউড, রাজনৈতিক মহল।

মঙ্গলবার সন্ধ্যায় বালিগঞ্জে (Ballygung) প্রসেনজিতের (Prosenjit) বাড়িতে আসেন বিজেপির বুদ্ধিজীবী নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। অনির্বাণকে রাজনৈতিক মহল চেনে, যতটা না চেনেন সাধারণ মানুষ। যাদবপুরের প্রাক্তনী ও শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর ( shyamaprasad research foundation) অনির্বাণকে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিকদের দলের পৃষ্ঠপোষক তৈরি করার মিশনে বাংলায় পাঠানো হয়েছে। সেই কাজেই প্রসেনজিতের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায়।

কী কথা হলো দুজনের? আধ ঘন্টার বেশি সময়ে দুজনের মধ্যে সাম্প্রতিক রাজনীতি, বাংলার ভোট, শিল্পী মহল, সব কিছু নিয়েই কথা হয়েছে। কথা হয়েছে ভোটের আগে প্রকাশ্যে আসা নিয়ে সুবিধা-অসুবিধা প্রসঙ্গেও। যদি প্রসেনজিৎ এ বিষয়ে মুখ না খুললেও অনির্বাণ বলেছেন, আকর্ষণীয় আলোচনা হয়েছে, আলোচনার গভীরতাও ছিল যথেষ্ট। আর এতেই জল্পনা ডানা মেলতে শুরু করেছে।

প্রসেনজিৎকে সাধারণভাবে কোনও দলের রজনৈতিক মঞ্চে দেখা যায় না। সরকারি অনুষ্ঠানে থাকেন। কিন্তু চলচ্চিত্র উৎসব ঘিরে সরকারের সঙ্গে মনোমালিন্য হয়, নিজেকে গুটিয়ে নেন। অন্দরমহলে ক্ষোভ প্রকাশও করেন। কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি কখনও। ভোটের মুখে সেদিনের সেই অপমানের প্রতিশোধ নিতে চাইছেন? এই জল্পনায় ঘি ঢেলেছে প্রসেনজিতের মুখ বন্ধ রাখার স্ট্র‍্যাটেজি। শুধু একটি ছবি, যেখানে অনির্বাণের লেখা বই তিনি উপহার হিসাবে গ্রহণ করছেন। অমিত শাহ ও বিজেপিকে নিয়ে লেখা সেই বই নিয়েও জল্পনা ডানা মেলছে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...