Saturday, June 20, 2026

লাভ হলো না দীনেশের, গুজরাতের দুই রাজ্যসভা আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

Date:

Share post:

নাটকীয় দলত্যাগে ‘কাজ’ হলোনা৷

দীনেশ ত্রিবেদিকে (Dinesh Trivedi) বাদ দিয়েই গুজরাতের রাজ্যসভা আসনে ২ জনকে মনোনয়ন দিল বিজেপি(BJP)৷ রাজনৈতিক মহলের ধারনা ছিলো, দীনেশ ত্রিবেদি রাজ্যসভার তৃণমূল সদস্যপদ ছাড়ার পর বিজেপি গুজরাতে তাঁকে প্রার্থী করতে পারে৷ কিন্তু বাস্তবে তা ঘটেনি, সমীকরণ বদলে গিয়েছে৷

গুজরাতে রাজ্যসভার শূন্য দুই আসনে বিজেপি কাদের প্রার্থী করে সেদিকে নজর ছিলো রাজনৈতিক মহলের। সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করা দীনেশ ত্রিবেদিও দফায় দফায় শুনিয়েছেন তাঁর সঙ্গে মোদি-শাহের বন্ধুত্বের কথা৷ কিন্তু রাজ্যসভা আসনে অন্য দু’জনকে মনোনয়ন দিয়েছে বিজেপি। ওবিসি মোর্চার সভাপতি দীনেশ অনবৈদ্য এবং রাম মোকারিয়া এবার বিজেপির প্রার্থী। আগামী ১ মার্চ রাজ্যসভায় গুজরাতের ২টি আসনে ভোট হবে।

আরও পড়ুন-২২শে ফের মুখোমুখি মোদি-মমতা, সাহাগঞ্জে পাল্টা সভা ৪৮ ঘণ্টার মধ্যেই

তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগের মুহুর্ত থেকেই দীনেশ ত্রিবেদির নাম গুজরাতের রাজ্যসভার আসনে মনোনিত হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। অনেকেই ধারনা করেছিলেন, ওই দুই আসনকে টার্গেট করেই দীনেশ তৃণমূল কংগ্রেস ছেড়েছেন৷ কারণ দীনেশের পদত্যাগের দিনেই গুজরাতের রাজ্যসভার দুটি আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওদিকে, দীনেশ নিজে গুজরাতি। তাই একুশের বাংলার ভোটকে নিশানা করে দীনেশকে গুজরাতের একটি আসনে বিজেপি মনোনয়ন দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল।

কিন্তু এ যাত্রা হাত খালিই থেকে গেলো দীনেশ ত্রিবেদির৷

Advt

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...