Saturday, June 27, 2026

অমানবিক! পারিশ্রমিক না পাওয়ায় প্রেসক্রিপশনে ওষুধ লিখেও কেটে দিলেন ডাক্তারবাবু

Date:

Share post:

‘ডাক্তার মানে সে তো ভগবান..’ কিন্তু এই ডাক্তারের কাজকর্ম শুনলে অবাক হবেন আপনিও। পারিশ্রমিক পাবেন না জেনে প্রেসক্রিপশন থেকে ওষুধের নাম কেটে দিলেন ডাক্তারবাবু।  টাকা না পেয়ে চিকিৎসা থেকে বঞ্চিত করলেন এক বৃদ্ধাকে।

স্থানীয়দের বিক্ষোভের জেরে বেপাত্তা চিকিৎসকও। ‘অমানবিক’ চিকিৎসকের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি জানানো হয়েছে জেলা পরিষদেও। স্থানীয় সূত্রে খবর ওই চিকিৎসকের নাম জ্যোতির্ময় দাস। তিনি এক সময়ে কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসক ছিলেন। এখন তিনি প্রাইভেট চেম্বারে চিকিৎসা করেন। বুধবার ব্রেন স্ট্রোক এবং ঘাড়ে যন্ত্রণার সমস্যা নিয়ে তাঁর কাছে চিকিৎসা করাতে এসেছিলেন এক বৃদ্ধা। তাঁকে দেখে প্রেসক্রিপশনে ওষুধ লিখেও দেন জ্যোতির্ময়। কিন্ত বৃদ্ধা তাঁর দাবি মতো পারিশ্রমিক দিতে পারবেন না। তা জানার পরই প্রেসক্রিপশন থেকে ওষধের নাম কেটে দেন তিনি। কালনার এই ঘটনায় সময়ে জরুরি ওষুধ না পেয়ে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই আহত মন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটলেন রাজ্যপাল

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...