Saturday, June 20, 2026

সরকারি কর্মীদের টিকাকরণ শুরু হবে রাজ্যে, জানালেন মুখ্যসচিব

Date:

Share post:

রাজ্যে অনেকটাই কমেছে করোনার দাপট। প্রথম ধাপে চিকিৎসক ও চিকিৎসা কর্মী, দ্বিতীয় দফায় সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ। এবার রাজ্যের সরকারি কর্মচারীদের টিকাকরণ শুরু করবে রাজ্য। বৃহস্পতিবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে প্রায় সমস্ত সরকারি দফতর খুলে গিয়েছে। সামনেই রাজ্যে ভোট। ফলে কাজের চাপ বেড়েছে। সেই জন্য সমস্ত সরকারি দফতরে রাজ্যে সরকারি কর্মীদের উপস্থিতি ১০০ শতাংশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় যাতে করে আর করোনা সংক্রমণ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে তাকিয়েই এবার রাজ্যের সরকারি কর্মচারীদের টিকাকরণ শুরু হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়। আজ বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, রাজ্য সরকার সকল সরকারি কর্মচারীদের কোভিড টিকাকরণের প্রক্রিয়ার প্রথমধাপের কাজ শুরু হয়েছে। এর পরের ধাপে রাজ্যের সরকারি কর্মীদেরও করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছনে মুখ্যসচিব।

এই মুহূর্তে, জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দফতরের সরকারি কর্মচারীদের নাম নথিভুক্ত করতে হবে। যার ভিত্তিতে আগামীদিনে রাজ্যের সমস্ত কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কলেজ অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের টিকাকরণের কাজ শুরু করবে রাজ্য সরকার।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই আহত মন্ত্রীকে দেখতে হাসপাতালে ছুটলেন রাজ্যপাল

Advt

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...