Saturday, June 27, 2026

বামেদের রেল রোকো কর্মসূচির জেরে ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের

Date:

Share post:

বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু ও ছাত্র যুব নেতাদের ওপর মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছিল বাম ছাত্র-যুবরা। শহর এবং শহরতলীর বিভিন্ন স্টেশনে রেল-রোকো কর্মসূচি পালন করা হয়। বেলা তিনটে থেকে কলকাতার যাদবপুর স্টেশন, বেলঘড়িয়া স্টেশন এবং হুগলির শ্রীরামপুর স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টা খানেক এই কর্মসূচি পালন করার পর, এই আন্দোলন প্রত্যহার করে নেন বিক্ষোভকারীরা।
এই অবরোধের জেরে অফিস ফেরত যাত্রীরা ভোগান্তিতে পরেন।
বাম নেতাদের দাবি, পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হন মইদুল গত সোমবার হাসপাতালে মারা যান । এরই প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলনে নামে বামেরা। পরে বিক্ষোভ-আন্দোলনের সময় এসএফআই কর্মী-সমর্থকদের হাতে হেনস্থার শিকার হন এক পুলিশকর্মী । ঘটনার জেরে পরে প্রায় ৩০০ ডিওয়াইএফআই কর্মীর বিরুদ্ধে সাতটি ধারায় মামলা দায়ের করে পুলিশ। এসবেরই প্রতিবাদে আজ রেল রোকো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...