Tuesday, June 16, 2026

এবারে বাংলাকে রক্ষা করার লড়াই, মাঠে-ময়দানে বুক চিতিয়ে লড়ব: অভিষেক

Date:

Share post:

এবারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই। মাঠে-ময়দানে সর্বত্র বুক চিতিয়ে লড়ব- দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানের কর্মী সম্মেলন থেকে লক্ষ্য স্থির করে দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee)। বৃহস্পতিবার, তৃণমূলের (Tmc) কর্মী সম্মেলনে মূল বক্তা ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। সভার শুরুতে বলতে উঠে অভিষেক বলেন, দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশে ৩১ করাই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, “এর জন্য যেখানে ডাকবেন সেখানেই যাব। মাঠে-ময়দানে নেমে লড়াই করতে হবে”।

অভিষেক বলেন, বহিরাগতরা আবার গুজরাটে (Gujrat) ফিরে যাবে। এটা তৃণমূলের ক্ষমতা ধরে রাখার লড়াই নয়, এটা বাংলাকে রক্ষা করার লড়াই। তৃণমূল সাংসদ কটাক্ষ করে বলেন, বিজেপি নেতা ধার করে ভোটে লড়তে নামছে।

বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, ক্ষমতায় এলে সোনার বাংলা গড়বেন তাঁরা। অভিষেক প্রশ্ন তোলেন, “মোদি সরকারের সাত বছরের ক্ষমতাতেও সোনার ভারতবর্ষ হয়নি কেন?”

আরও পড়ুন:জাকির হোসেনের ওপর হামলা, দলমত নির্বিশেষে কড়া নিন্দা

অভিষেক বলেন, মাত্র 1 কোটি 12 লক্ষ মানুষকে আয়ুষ্মান ভারত পাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী পাচ্ছেন 10 কোটি মানুষ। দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ির লোকেরাই স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছেন- স্পষ্ট জানান অভিষেক। কর্মী-সমর্থকদের তিনি আহ্বান জানান, মাঠে নেমে বুক চিতিয়ে লড়তে হবে। এবার ভোটে আড়াইশোটি কম আসন পাবে না তৃণমূল। অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাতে পা না দেওয়ার পরামর্শ দেন অভিষেক। স্বল্প সময়ের বক্তৃতায় তিনি তৃণমূলের কর্মীদের উজ্জীবিত করেন।

Advt

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...