Saturday, April 4, 2026

প্যাংগং লেকের দুধার থেকে ভারত ও চিনের সেনা সরানো শেষ হওয়ার ইঙ্গিত

Date:

Share post:

লাদাখের গালওয়ান উপত্যকায় (galwan valley) রক্তক্ষয়ী সংঘর্ষের প্রায় আট মাস পর শেষপর্যন্ত প্যাংগং লেকের (pangong lake) দুধার থেকেই সেনা সরানোর (disengagement) কাজ শেষ করেছে ভারত (india) এবং চিন (china)। শুক্রবার সরকারি সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, প্যাংগং লেকের দুই তীর থেকে সেনা সরানোর পর লাদাখের দেপসাং, হট স্প্রিং এবং গোগরা অঞ্চলেও সেনা সরানোর কাজ শুরু হবে। এই বিষয়ে শনিবার একটি বৈঠকে বসবেন ভারত এবং চিনের সামরিক বাহিনীর শীর্ষকর্তারা। দু’দেশের দশম দফার ওই বৈঠকে সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-শেষপর্যন্ত গালওয়ানে সেনামৃত্যুর খবর স্বীকার করতে বাধ্য হল চিন

গত বছরের এপ্রিলে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর এলাকায় ভারত-চিন সেনা সংঘর্ষের পর ওই অঞ্চলের স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য দু’দেশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। অবশেষে দু’পক্ষই ধীরে ধীরে প্যাংগং হ্রদ এলাকা থেকে সেনা সরাতে শুরু করে। জানুয়ারির শেষ দিকেও ওই এলাকায় চিনের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করা গিয়েছিল। তবে তা পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে। ভারত-চিন, দু’দেশই ওই অঞ্চলে মোতায়েন সেনা জওয়ান, ট্যাঙ্ক-সহ অন্য সামরিক অস্ত্রশস্ত্র সরিয়ে নিয়েছে বলে জানা যাচ্ছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...