Friday, April 3, 2026

টেটে প্রার্থী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে হাইকোর্টের দরজায় কয়েকশো পরীক্ষার্থী

Date:

Share post:

প্রাথমিক টেটে প্রার্থী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠল। এই অভিযোগের সুরাহা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন কয়েকশো চাকরিপ্রার্থী।
গত ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগে মেধাতালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগেই দায়ের হল মামলা।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি হবে।
মামলাকারীদের অভিযোগ, মেধাতালিকা তৈরিতে কোনও নিয়ম মানা হয়নি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগের বেশ কয়েকটি ধাপ শেষ করে ফেলেছে পর্ষদ। ২০১৪ র সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া এখনও শেষ হয় নি। তার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।
গত ২৩ ডিসেম্বর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল পর্ষদের তরফে। প্রশিক্ষিত প্রার্থীরাই আবেদনের যোগ্য বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া। ১৬ তারিখ ওই মেধাতালিকা প্রকাশ হয়। এরপরই তালিকায় একাধিক অসঙ্গতি থাকার অভিযোগে, আদালতের দ্বারস্থ হলেন কয়েকশো চাকরিপ্রার্থী।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...