Tuesday, June 23, 2026

অসমে দেখা মিলল বিশ্বের সবচেয়ে সুন্দর বিরল প্রজাতির মান্ডারিন হাঁস !

Date:

Share post:

সম্প্রতি অসমের তিনসুকিয়া জেলার মাগুরি মোটাপুং বিলে এক সপ্তাহের বেশি সময় ধরে একটি বিরল প্রজাতির মান্ডারিন হাঁস দেখতে পাওয়া গিয়েছে। ট্যুর গাইড মাধব গোগই ৮ ফেব্রুয়ারি প্রথম এটিকে দেখতে পান। ২০২০ সালে প্রাকৃতিক গ্যাসের কূপে বিস্ফোরণ হয়ে আক্রান্ত হয়েছিল এই অঞ্চল।
তিনসুকিয়ার বাসিন্দা পাখি গাইড বিনন্দ হাতিবরুয়া বলেছেন, এই পাখিটি সর্বশেষ এক শতাব্দী আগে অর্থাৎ ১৯০২ সালে অসমের এই অংশে দেখা গিয়েছিল।
এই হাঁসটি হল বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস। ১৭৫৮ সালে সুইডিশ উদ্ভিদবিদ, চিকিৎসক এবং প্রাণীবিজ্ঞানী কার্ল লিনিয়াস প্রথম এই পাখিটিকে চিহ্নিত করেছিলেন। এই পাখিটিকে দেখতে খুবই সুন্দর ও খুবই কালারফুল।
২০১৮ সালে নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের একটি পুকুরে এই ম্যান্ডারিন হাঁসকে দেখা গিয়েছিল। আর এটি দেখা মাত্রই স্থানীয় বাসিন্দারা এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
বন বিভাগের প্রাক্তন যুগ্মসচিব আনোয়ারউদ্দিন চৌধুরির মতে, এই হাঁসটি একটি বিরল প্রজাতির পাখি। এটিকে কখন কে দেখতে পাবে তা কেউই জানে না। কমলা রঙের ডানা ও পুরো শরীরটি বিভিন্ন রঙে মোড়া । পাখিটিকে এতটাই সুন্দর দেখতে যে, একবার দেখলে তার থেকে চোখ ফেরানো যায় না। আসুন দেখে নিন ভিডিও ।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...