Saturday, April 4, 2026

মরশুমের দ্বিতীয় ডার্বির রং সবুজ-মেরুন

Date:

Share post:

আবর ডার্বির( derby) রং সবুজ-মেরুন। শুক্রবার গোয়ার মাটিতে এসসি ইস্টবেঙ্গলের( sc east bengal) বিরুদ্ধে ৩-১ গোলে জিতল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। এই জয়ের ফলে লিগ টেবিলে ১৮ ম‍্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থানে রইল হাবাসের দল।

জঘন‍্য ডিফেন্সের কারণে শুক্রবার আইএসএলের দ্বিতীয় ডার্বিতে একের পর এক গোল হজম করতে হল রবি ফাউলারের দলকে। ম‍্যাচে এদিন শুরু থেকে আক্রমণে বাগান ব্রিগেড। ম‍্যাচের ১৫ মিনিটে দুরন্ত গোল করেন রয় কৃষ্ণা। লেগের প্রথম ডার্বির পর দ্বিতীয় ডার্বিতে গোল ফিজি তারকার। এরপর ম‍্যাচে ফেরার চেষ্টা করে ব্রাইট, পিলকিংটনরা। তবে এরই মাঝে ৪১ মিনিটে আত্মঘাতী গোল করেন বাগানের তিরি। যার ফলে প্রথমার্ধের ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৬৬ মিনিটে মার্সেলিনহোকে বসিয়ে হাবি হার্নান্ডেজকে মাঠে নামিয়ে আক্রমণে শক্তি বাড়ান হাবাস। এরপরই একের পর এক আক্রমণে লাল-হলুদ ডিফেন্সকে নাজেহাল করে দেন রয় কৃষ্ণা, উইলিয়ামসরা। ম‍্যাচের ৭২ মিনিটে বাগানের হয়ে ২-১ গোল করেন উইলিয়ামস। রয় কৃষ্ণার পাসে গোল করেন তিনি। ম‍্যাচের ৮৯ মিনিটে বাগানের হয়ে ৩-১ করেন পরিবর্ত নামা হাবি হার্নান্ডেজ।

দ্বিতীয় উইন্ডোতে দলের ডিফেন্সে একাধিক ফুটবলার নিলেও, এখনও সফল নয় লাল-হলুদের ডিফেন্স লাইন। যার কারণে প্রতি ম‍্যাচে গোল হজম করতে হচ্ছে ফাউলারের দলকে। অপর দিকে দলে ব্রাইট এলেও গোলের রাস্তা খুলতে ব‍্যর্থ হলেন তিনি।

আরও পড়ুন:রাজস্থান রয়‍্যালসে ফিরে উচ্ছসিত মরিস

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...