Saturday, March 14, 2026

তৃতীয় টেস্টে নামার আগে ভারতকে হুঙ্কার উডের

Date:

Share post:

২৪ ফেব্রুয়ারি মোতেরায় ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্ট( india vs england 3rd test)। তার আগে ভারতকে হুঙ্কার ইংল‍্যান্ড দলের পে সার মার্ক উডের ( Mark Wood) । বলছেন, গোলাপি বলের ( pink ball)এই টেস্টে মাঠে নামতে তৈরি ইংল‍্যান্ড দল।

চার ম‍্যাচে সিরিজে এই মুহূর্তে ১-১ পয়েন্ট নিয়ে দাড়িয়ে দুদল। তবে উডের কথায় মোতেরায় তৃতীয় টেস্ট জিতে সিরিজ এগিয়ে যাবে ইংল‍্যান্ড। এদিন তিনি বলেন,” পেসার-সহায়ক পিচে বল ঘুরলে ভারতের সামনে বিপদ অপেক্ষা করছে। এরপাশাপাশি তিনি এ ও বলেন, “আমরা জানি সুইং করায় আমাদের পেসাররা কতটা ভাল। টেস্টে দু’জন সেরা বোলার রয়েছে আমাদের সঙ্গে। আশা করি, বল সুইং করলে এবং পেসার-সহায়ক পরিস্থিতি থাকলে আমরা ভারতকে বাগে আনতে পারব।” তৃতীয় টেস্টে উড দলে থাকবেন কি না, তা এখনও জানেন না, তবে সুযোগ পেলে উইকেট লক্ষ্য করেই বল করার চেষ্টা করবেন বলে জানালেন তিনি।

মোতেরায় তৃতীয় টেস্ট হবে গোলাপি বলে। এই মুহুর্তে ভারত এবং ইংল‍্যান্ড দুই দলই অনুশীলন করছে গোলাপি বলে। পিঙ্ক বল প্রসঙ্গে উড বলেন,” গোলাপি বলে বল করার জন্য তর সইছে না ।নেটে বল করার সময়ই দেখেছি অনেকক্ষণ ধরে সুইং হচ্ছে। দেখে আমরা প্রত্যেকেই উত্তেজিত। গত দু’মাস ধরেই আমরা এই বল হাতে নেওয়ার জন্যে মুখিয়ে রয়েছি। আমি একমাত্র নয়, প্রত্যেকেই গোলাপি বলে বল করতে চাইছে।”

আরও পড়ুন:ডার্বিতে হেরে দলের ফুটবলারদের কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গলের সহকারি কোচ টনি গ্র‍্যান্ট

Advt

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...