Sunday, June 28, 2026

দেপসাং, গোগরা থেকে সেনা সরাতে ভারত-চিন বৈঠক শুরু

Date:

Share post:

লাদাখে শান্তি ফিরতে চলেছে । প্যাংগং লেকের দুধার থেকেই সেনা সরিয়ে নিয়েছে ভারত ও চিন। এ বার দেপসাং, গোগরা এবং উষ্ণ প্রস্রবণের মতো এলাকা থেকে সেনা সরানো নিয়ে চিনের সঙ্গে নতুন করে বৈঠক শুরু করল ভারত। শনিবার সকালে দশম দফায় দু’পক্ষের মধ্যে বৈঠক হচ্ছেে । পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) যে অংশ চিনের দিকে, সেখানে মোলডো সীমান্ত বিন্দুতে কম্যান্ডার স্তরের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।
যদিও প্যাংক নিয়ে চাপানউতোর এখনও পুরোপুরি কাটেনি। কারণ সেনা সরিয়ে নেওয়ার পর আপাতত ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৩ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাকে ‘বাফার জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে না আসা পর্যন্ত কোনও পক্ষই সেখানে টহল দিতে পারবে না।

আরও পড়ুন- বিধানচন্দ্রের নামে গড়ে তোলা হাসপাতালের নাম বদলে হয়ে গেল শ্যামাপ্রসাদ!!
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এত দিন ফিঙ্গার ৪ পর্যন্ত ভারতের দখলে ছিল। নয়া চুক্তিতে সেই ফিঙ্গার ৪ এলাকার দখল কার্যত ছেড়ে দিতে হয়েছে ভারতকে।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...