Wednesday, April 8, 2026

দূরপাল্লার ট্রেনে সাধারণ স্লিপার কমিয়ে কম ভাড়ার এসি কোচ জোড়ার ভাবনা

Date:

Share post:

দূরপাল্লার ট্রেনে সাধারণ স্লিপার কোচের সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়েছে রেল (Indian Railways)। বদলে  সেখানে এসি থ্রি টিয়ার ইকেনমি ক্লাস (AC three-tier economy class coach) জোড়া হবে। নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছে রেল।  এই  নতুন ধরনের কোচগুলি তৈরি হয়েছে পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে(kapoorthala railway coach factory)। তবে এখনও পরীক্ষা নিরীক্ষার স্তরেই আছে এই নবনির্মিত কামরাগুলি। আপাতত  এই কোচগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে লখনউয়ের আরডিএসওতে পাঠানো হয়েছে। রেলের রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন নতুন ডিজাইনের কোচ পরীক্ষা করে তবেই বাজারে ছাড়ার অনুমতি দেয়। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, আরডিএসও খুব শিগগির এই ধরনের নতুন কোচ চালানোর অনুমতি দেবে। গরিব রথ এক্সপ্রেসে এসি থ্রির যাত্রা শুরু হলেও এই এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাসের কোচ তার থেকে আলাদা ও উন্নতমানের হচ্ছে, এমনটাই দাবি রেলের। আরডিএসও-র অনুমতি পেয়ে গেলে চলতি বছরে আরও আড়াইশো এই ধরনের কোচ তৈরি করবে কাপুরথালার কোচ ফ্যাক্টরি।

নতুন এই কোচে ৮৩টি বার্থ থাকবে। যেখানে এসি থ্রি টিয়ারে সাধারণত ৭২টি বার্থ থাকে। অর্থাৎ একটি কোচে ১১টি বার্থ বেশি থাকবে। ফলে বেশি সংখ্যক যাত্রী যাত্রা করতে পারবেন। আর এই আয় বাড়ায় এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাসের ভাড়া কমিয়ে দেওয়া হবে। ফলে সেই ভাড়া এখনকার এসি থ্রি টিয়ারের ভাড়ার চেয়ে কমে যাবে। নতুন এই কোচ হাল্কা ও মজবুত বলে রেল জানিয়েছে। প্রতিটি বার্থে রয়েছে স্ন্যাকস টেবিল, চার্জিং পোর্ট, রিডিং লাইট। তাছাড়া বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের কথা মাথায় রেখে আপার বার্থে চড়ার সিঁড়ি আরো চওড়া করা হচ্ছে। কোচে ফায়ার অ্যালার্ম, বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা চিন্তা করে চওড়া দরজা, টয়লেট, পা দিয়ে চেপে টয়লেটের ট্যাপের ব্যবস্থা এমনকী আধুনিক আলোর ব্যবস্থা থাকছে এই নতুন ধরনের কোচে। সব মিলিয়ে কম ভাড়ায় যাত্রীদের এসি চড়ার আনন্দ মিলবে এই কোচে যাত্রা করে।

Advt

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...