Tuesday, March 17, 2026

বিদায়ের পথে কোভিড? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা

Date:

Share post:

কোভিড বিদায়ের পথে কি না তার কোনও সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত। তবে রাজ্যে কোভিড আসার পর সবচেয়ে উদ্বেগ ছিল কলকাতাকে নিয়েই। শেষ ২৪ ঘণ্টায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা। করোনা টিকাকরণের পর সামগ্রিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড সংক্রমণও।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদফরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ১৯৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় সংক্রমিত ৬৮ জন। দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৬৫ জন। উত্তরবঙ্গ-সহ অন্যান্য জেলায় অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড-১৯। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৭ জন। তবে প্রতিদিনই কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩,৬২৫ জন।

আরও পড়ুন-ওপারের স্লোগানে উত্তাল এপার, কণাদ দাশগুপ্তর কলম

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান একজন করে করোনার বলি হয়েছেন। রাজ্যে মোট মৃত ১০,২৪২ জন। তবে এরই মধ্যে আশা জাগাচ্ছেন কোভিড জয়ীরা। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৫৯ হাজার ৫২০ জন করোনামুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে একদিনে কোভিডজয়ী ২৩৮জন। বঙ্গে স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টাতে করোনা টেস্ট হয়েছে ২০ হাজার ৫২৮টি। রাজ্যে এখনও পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮৫৪টি।

Advt

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...