Saturday, June 27, 2026

গুজরাটে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ছেন মুকেশ আম্বানি

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা তৈরি হতে চলেছে গুজরাটের জামনগরে। সৌজন্যে মুকেশ আম্বানি। মোদি-শাহর রাজ্য জামনগরে বিশালকায় চিড়িয়াখানা তৈরি করছেন এশিয়ার অন্যতম সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। নির্মীয়মান  চিড়িয়াখানার সঙ্গে থাকবে একটি উদ্ধারকেন্দ্রও, সেটি দিয়ে রাজ্য সরকারকে সাহায্য করা হবে, এমনটাই জানিয়েছেন রিল্যায়ান্সের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর পরিমল নাথানি।  অম্বানির এই চিড়িয়াখানার নাম হবে ‘গ্রিনস জুওলজিকাল রেসকিউ অ্যান্ড রিহেবিলেটশন কিংডম’। ২৫০ একরেরও বেশি অঞ্চল জুড়ে গড়ে উঠবে এই চিড়িয়াখানা। বিশ্বের বৃহত্তম এই চিড়িয়াখানায় থাকবে ফ্রগ হাউস, ড্রাগন’স আইল্যান্ড, ল্যান্ড অব রোডেন্ট, অ্যাকোয়াটিক কিংডম-সহ একাধিক বিভাগ। সেই বিভাগগুলিতে থাকবে আফ্রিকার সিংহ, কোমোডো ড্রাগন, চিতা, জাগুয়ার, নেকড়ে, গণ্ডার, ওরাংওটাং, রয়্যাল বেঙ্গল টাইগার-সহ দেশ বিদেশের একাধিক প্রাণি।

যদিও চিড়িয়াখানা তৈরিতে মোট খরচ কত হবে, তা এখনও জানায়নি রিলায়েন্স কর্তৃপক্ষ। মোটামুটি ২০২৩ সালের মধ্যে তৈরি হয়ে যাবে চিড়িয়াখানা। তারপরই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বিশ্বের এই বৃহত্তম চিড়িয়াখানা। টেক, ই-কমার্স ছাড়াও ক্রিকেট, ফুটবলে বিনিয়োগ করেছে অম্বানির সংস্থা।

Advt

 

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...