Thursday, June 4, 2026

ফের আতঙ্ক ! ৫ রাজ্যে ফিরে এসেছে সংক্রমণ, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

আতঙ্ক ফিরছে৷ দেশের ৫টি রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ এই দুঃসংবাদে শনিবার উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)৷ আতঙ্ক আরও বাড়িয়েছে, দেশের ৫ জনের দেহে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের স্ট্রেনের হদিশ মেলার ঘটনায়৷ এই ৫ জন সম্প্রতি ওই দুই দেশ থেকে ভারতে ফিরেছেন। নতুনভাবে সংক্রমণ ভারতে ফিরে আসায় লকডাউন শুরু হয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যের পাঁচ জেলায় চলছে লকডাউন (Lockdown)

এদিকে, দেশের ৫ রাজ্যে নতুন করে সংক্রমণ বাড়ায় শনিবার উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক। কেরল, মহারাষ্ট্রের পর সংক্রমণ-বৃদ্ধির তালিকায় নাম উঠল মধ্যপ্রদেশ, পঞ্জাব এবং ছত্তিশগড়ের। রীতিমতো তথ্য দিয়ে এদিন এই আশঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক৷ ওই মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৩ জন সংক্রমিত৷ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সংক্রমিত ২৯৭ এবং ২৫৯ জন। শনিবার দেশে একদিনে সংক্রমিত ১৩,৩৯৩ জন। এই সংখ্যা ধরে ভারতে মোট সংক্রমিত, ১,০৯,৭৭,৩৮৭। গত ২৪ ঘণ্টায় মৃত ১০১ জন। এযাবৎকাল মোট মৃত্যু ১,৫৬, ২১২। মন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় সংক্রমণ ১,৪৩,১২৭ জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১‌০৬,৭৮, ০৪৮ জন।
এদিকে, জানা গিয়েছে, গত একমাস যাবৎ দেশজুড়ে যে টিকাকরণ চলছে, তাতে অংশ নিয়েছেন ১,০৭,১৫,৩০৪।

 

অন্যদিকে, দেশের পাঁচ জনের দেহে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের স্ট্রেনের হদিশ পাওয়া গিয়েছে। এঁরা সম্প্রতি ওই দুই দেশ থেকে ভারতে ফিরেছেন। এদিকে, নতুনভাবে সংক্রমণ ফেরায় ফের লকডাউন ফিরেছে মহারাষ্ট্রে। ওই রাজ্যের পাঁচ জেলা, অমরবাতী, যাবৎমল, আকোলা, বুলডানা এবং ওয়াশিমে শুরু হয়েছে লকডাউন৷ কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই জেলায়।

আরও পড়ুন:কৈলাস ঘনিষ্ঠ রাকেশ সিং তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়েছেন, চাঞ্চল্যকর অভিযোগ কোকেনকাণ্ডে ধৃত পামেলার

Advt

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...