Friday, May 15, 2026

বিশ্বের সেরা শহরের তালিকায় স্থান পেল দিল্লি

Date:

Share post:

পর পর দু’বার। বিশ্বের সেরা শহরের তালিকায় নাম বজায় রাখল রাজধানী দিল্লি। আগের বছরের তুলনায় ২০২১ সালের এই তালিকায় বেশ কিছুটা ওপরের দিকে নিজের স্থান করে নিল রাজধানী। তালিকার ভিত্তিতে ২০২০ সালে  ৮১ তম স্থানে ছিল দিল্লি, এবারে সেটি আরও ওপরের দিকে উঠে এসে ৬২তম স্থানে জায়গা করে নিয়েছে। দিল্লি ছাড়াও এবছর এই তালিকায় স্থান পেয়েছে প্রাগ, সেন্ট পিটার্সবার্গ, ওয়াশিংটন ডিসি, আবু ধাবি(Abu Dhabi), সানফ্রান্সিসকো(Sanfransico), রোম(Rome), টরন্টো, আমস্টারডাম প্রভৃতি শহর। প্রথম স্থানেই রয়েছে ব্রিটেনের লন্ডন।  তালিকা ঘোষণা হওয়ার পরই এদিন শহরবাসীকে শুভেচ্ছা লিখে টুইট করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind kejriwal)।

সমীক্ষা বলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে উন্নয়নের গতি বেড়েছে। যার ফল হাতেনাতে পাচ্ছে রাজধানী। রেসোন্যান্স কনসালট্যান্সি লিমিটেড নামে একটি সংস্থা প্রতি বছর বিভিন্ন উন্নয়নের মাপকাঠিতে শহরগুলির মধ্যে তুলনামূলক বিচার চালায়। যার মধ্যে থাকে গন্তব্য হিসেবে শহরটির চাহিদা, ব্রান্ডিং, মার্কেটিং, ডিজাইন, টুরিজম ও ট্রাভেল রিপোর্টের খতিয়ান।

২০২০ সালে প্রথম ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছিল দিল্লি। এবছর গতি আরও খানিকটা এগিয়েছে। তবে উদ্বেগের কথা হল দিল্লি ছাড়া দেশের অন্য কোনও শহরই এই তালিকায় নাম তুলতে পারেনি। অন্যদিকে দিল্লি প্রশাসন জানিয়েছে তাদের শহর যাতে আরও উন্নতি করতে পারে, সেই চেষ্টা করে চলবেন তাঁরা।

২০১৮ সাল থেকেই জনপ্রিয়তার দিক নিরিখে ক্রমশ এগিয়েছে দিল্লি। পরিসংখ্যান বলছে, দিল্লির ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্য, পরিকাঠামো, আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও যোগাযোগ ব্যবস্থা গোটা বিশ্বের মানুষকে আকর্ষণ করে।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...