Tuesday, June 9, 2026

জ্বালানি তেলে মিশছে মধ্যবিত্তের ‘চোখের জল’, ফের দাম বাড়ল দাম পেট্রল-ডিজেলের

Date:

Share post:

এবার আর মাথায় হাত থাকছে না। পেট্রল-ডিজেলের অত্যাধিক দাম বাড়ার ফলে চোখ থেকে জল গড়াচ্ছে মধ্যবিত্তের। ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র ৬,৭ এবং ৮, এই তিনটি দিন বাদ দিয়ে প্রায় রোজই হু হু করে দাম বেড়েছে জ্বালানি তেলের। শনিবার কলকাতায় ফের রেকর্ড হারে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। এখনও পর্যন্ত সর্বাধিক বেড়েছে ৩৭ পয়সা। সর্বনিম্ন বেড়েছে ২৪ পয়সা। শনিবার পর্যন্ত ফেব্রুয়ারি মাসে জ্বালানি তেলের দাম বেড়েছে ১৭ বার। আজ কলকাতায় পেট্রলের দাম ৯১ টাকা ৭৮ পয়সা, ডিজেলের দাম ৮৪ টাকা ৫৬ পয়সা।

শনিবার দিল্লিতে পেট্রলের দাম ৯০ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ৮০ টাকা ৯৭ পয়সা প্রতি লিটার। মুম্বইয়ে আজ প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৯৭ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৮৭ টাকা ০৬ পয়সা প্রতি লিটারে। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ৯২ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম ৮৫ টাকা ৯৮ পয়সা।

Advt

আরও পড়ুন-ভোটের আগেই গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহার?

শুক্রবার কলকাতায় পেট্রলের দাম ছিল লিটারপ্রতি ৯১ টাকা ৪১ পয়সা। ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৮৪ টাকা ১৯ পয়সা। লাগাতার পেট্রপণ্যের দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ারও আশঙ্কা করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন জাগছে ভোটের আগেই কি কলকাতায় ১০০ টাকা লিটার হবে পেট্রল? বাস, অটো চালকরাও ক্ষোভে ফুঁসছেন। ভাড়া বাড়ানোর দাবি করছেন তাঁরা।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...