Friday, April 3, 2026

বিয়ের উপহার পেট্রল-গ্যাস সিলিন্ডার-পেঁয়াজ! ভাইরাল ভিডিও

Date:

Share post:

রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জ্বালায় হেঁসেলেও আগুন। এদিকে প্রতিদিন পাল্লা দিয়ে বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের দাম। ফলে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এবার সেই আঁচ এসে পড়ল বিয়েবাড়িতেও। সাধারণত বিয়েবাড়িতে আমন্ত্রিতরা নানধরণের উপহার সামগ্রী উপহার দেন নবদম্পতিকে। অনেক সময় বন্ধুবান্ধবরাও মজা করে নানা ধরনের মজার উপহারও দিয়ে থাকেন। কিন্তু তবে এই নবদম্পতি বোধহয় ভাবতেই পারেননি যে তাঁরা বিয়ের উপহার হিসেবে পেট্রল, গ্যাস সিলিন্ডার আর পেঁয়াজ পাবেন। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে এ দেশে। তামিলনাড়ুতে এক বর ও কন্যা বিবাহ উপলক্ষে এই অভিনব উপহার পেয়েছেন।

বিয়ের উপহার হিসেবে পেট্রল, গ্যাস সিলিন্ডার আর পেঁয়াজ পেয়েছেন তামিলনাড়ুর এক নবদম্পতি। ওই উপহার দেওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, পেট্রল, গ্যাস সিলিন্ডার ও পেঁয়াজের মালা উপহার দিচ্ছেন অতিথিরা। এমন উপহার নিতে গিয়ে হেসেই ফেলেন বর-কনে।

আরও পড়ুন- বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের উদ্বোধন হল মালদহে

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...