Saturday, June 27, 2026

কিংস ইলেভেন পাঞ্জাবের নাম বদলের কারণ নিয়ে মুখ খুললেন পাঞ্জাব কিংসের অন‍্যতম মালিক নেস ওয়াদিয়া

Date:

Share post:

‘পাঞ্জাব কিংস'( Punjab kings)। ২০২১ আইপিএলে( 2021 ipl) এই নামেই খেলতে নামবে প্রীতি জিন্টার দল। ২০২১ আইপিএলের আগে কিংস ইলেভেন পাঞ্জাবের( kings 11 Punjab ) নাম বদলে হল ‘পাঞ্জাব কিংস’। ১৩ বছর পর নাম বদল হল পাঞ্জাবের।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত। তা নিয়ে মুখ খুললেন দলের অন‍্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। দলের নাম বদলের কারণ হিসাবে এদিন তিনি বলেন,” সাফল্য না আসায় আমরা চেয়েছি নতুন ভাবে চেষ্টা করতে। এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের নামের মধ্যে শুধু এগারো জন ক্রিকেটারের কথা বোঝান হত। এবার এর সঙ্গে আমরা সমর্থকদের জুড়ে নিতে চাই। নাম বদলের এটাও একটা কারণ। প্রায় বছর দুয়েক ধরেই নাম পরিবর্তনের কথা ভাবছিলাম আমরা। গত বছর কোভিডের কারণে তা আর করা যায়নি। আমরা তাই এ বছর নিলামের আগে ঘোষণা করলাম।”

এখনও একবারও আইপিএল ট্রফি জেতা হয়নি কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১৩ সালে ফাইনালে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় তাদের। তবে নেস ওয়াদিয়া বিশ্বাস ২০২১ সালে আইপিএলে দল ভাল প‍্যারফমেন্স করবে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...