Saturday, June 27, 2026

মমতাকে নিশানা করতে এবার বিজেপির কৌশল সেই ‘টুলকিট’

Date:

Share post:

দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক জনমত গড়তে টুলকিট শেয়ার করায় ২২ বছরের সমাজকর্মী দিশা রবিকে দেশদ্রোহের মামলা দিয়ে জেলে পুরেছে কেন্দ্রের বিজেপি সরকার। টুলকিট (toolkit ) কীভাবে দেশদ্রোহের হাতিয়ার হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ আদালতও। আর এবার দেখা গেল বাংলা থেকে মমতা সরকারকে সরাতে বিজেপির হাতিয়ার এক টুলকিট!

সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ‘বিবিসি আফ্রিকা আই’-এর সাংবাদিক বেঞ্জামিন স্ট্রিকস দাবি করেছেন, টুলকিট (toolkit) আর গুগল ডকুমেন্ট (Google document) শেয়ার করে বাংলায় মমতা সরকারকে (mamata govt.) আক্রমণ শানাতে চাইছে নরেন্দ্র মোদির দল। কীভাবে মমতাকে নিশানা করা হবে, বিজেপি (bjp) তার কৌশল প্রচার করছে টুলকিটের মাধ্যমে। এই কাজে গুগল ডকুমেন্টে স্রষ্টা হিসাবে ভারত সরকার পরিচালিত সোশ্যাল মিডিয়া টিমের উল্লেখ রয়েছে, যা রীতিমত তাৎপর্যপূর্ণ। ডকুমেন্টে নির্দেশ দেওয়া হয়েছে, মমতার বিরুদ্ধে কখন কী কী টুইট কীভাবে করতে হবে। একসঙ্গে একঝাঁক অ্যাকাউন্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বিরুদ্ধে একযোগে প্রচারের কার্পেট বম্বিং চালিয়ে জনমতকে প্রভাবিত করার ছক কষা হয়েছে।

আরও পড়ুন:চতুর্থবার বাবা হলেন সইফ আলি খান, বেবো জন্ম দিলেন তাঁদের দ্বিতীয় সন্তানের

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...