Monday, April 6, 2026

পিঙ্ক টেস্টের আগে ইংল্যান্ডকে স্টেপ আউট ছক্কা রোহিতের

Date:

Share post:

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মোতেরায় শুরু হতে চলেছে পিঙ্ক বল টেস্ট ম্যাচ। তার আগে ফের পিচ বিতর্ক । স্ট্রেট ব্যাটে খেলেই হিটম্যান পিচ বিতর্ক মাঠের বাইরে পাঠালেন৷ রোহিত শর্মা সাফ জানিয়ে দিলেন সব দল হোম অ্যাডভান্টেজ নেয়, তাহলে ভারতের নিতে কোথায় অসুবিধা৷
চিপকের ঘূর্ণী পিচে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল ব্রিটিশ ব্রিগেড৷ ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চার তো বলেই ফেলেন যে, তিনি এত খারাপ পিচ দেখেননি কখনও৷ যদিও পিচ ইস্যুতে ক্রিকেটার ও বিশেষজ্ঞরা দু’ভাগে বিভক্ত৷ একদল যেমন নিন্দা করেছে, তেমনই আরেক দল বলেছে যে, এই পিচেই তো ভারত দাপট দেখিয়েছে!

আরও পড়ুন- আজকের দিন কেমন যাবে
রবিবার আহমেদাবাদে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)৷ তিনি বলেন, “আচ্ছা দু’টো টিমই তো এক পিচে খেলে৷ তাহলে আমি বুঝি না এই পিচ নিয়ে কেন এত বিতর্ক হয়! মানুষ এটা নিয়ে কথা বলতেই থাকে৷ কিন্তু ঘটনা হচ্ছে এভাবেই ভারত পিচ তৈরি হয়ে আসছে দীর্ঘদিন ধরে৷ আমার মনে হয় না কোনও কিছু বদলাবে৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...