Friday, April 3, 2026

২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

Date:

Share post:

মাঝে দু’দিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।  মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে ৯১ টাকা ১২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৪ টাকা ২০ পয়সা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ৯০ টাকা ৯৩ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ৩২ পয়সা। চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৯০ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৩১ পয়সায় পৌঁছেছে। মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ৩৪ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সায় পৌঁছেছে।

এদিকে আজ থেকেই পেট্রোল ডিজেলে ১ টাকা সেস কমিয়েছে রাজ্য সরকার। তবে দু’দিন এক জায়গায় থাকার পর আজ ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের। দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৯ ফেব্রুয়ারি থেকে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৬.৯৫ টাকা। ডিজেলের দাম ছিল ৭৭.১৩ টাকা। কিন্তু আজ পেট্রোলের দাম প্রতি লিটারে পিছু  ৯০.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮১.৩৬ টাকা। অর্থাৎ ১৫ দিনের মধ্যে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৩.৯৮ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৪.১৯ টাকা।

পেট্রোপণ্যের দাম কমাতে উদ্যোগী হয়েছে রাজ্য, সেস থেকে ১ টাকা ছাড় দিচ্ছে রাজ্য। সোমবার মধ্যরাত থেকে যা রাজ্যে কার্যকর হয়েছে। ৯০ এর গণ্ডি পেরিয়েছে আগেই এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! ভোটের মুখে লাগাতার পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।  একাধিকবার এইনিয়ে সরব হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya)। সেস কমানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার।

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...