Wednesday, June 24, 2026

শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য পূর্ব রেলের নতুন অ্যাপ

Date:

Share post:

আপনি ট্রেনের নিত্য যাত্রী? তাহলে এখন আর সহজে ট্রেন মিস করতে হবে না। যারা অফিসে যাত্রী বা যারা স্কুল-কলেজে যায় মাঝেমধ্যেই তাদের ট্রেন মিস করার সমস্যার সম্মুখীন হতে হয়। আর এবার তাঁদের সাহায্যে এগিয়ে এল পূর্ব রেল। সম্প্রতি একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে রেলের তরফ থেকে। সেই অ্যাপেই লোকাল ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন যাত্রীরা। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘শিয়ালদহ সুবারবন ট্র্যাকিং সিস্টেম’ (Sealdah Suburban Tracking System)।
করোনা অতিমারির ফলে দীর্ঘদিন স্তব্ধ থাকার সবে মাসখানেক আগে চালু হলো রেল। কিন্তু চালু হলেও ট্রেনের টাইমটেবিল বা স্টপেজের পরিবর্তন ঘটেছে। ফলে হয়রানির শিকার হয়েছেন অনেকেই। কারণ ট্রেন বাতিল কিংবা ট্রেনের সঠিক সময়, ঠিকমতো জানতে না পারায় অনেকেরই নিজেদের গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে। এছাড়াও ট্রেন দেরি করে আসা আছেই। ফলে পূর্ব রেলের এই অ্যাপ এবার সেই সমস্ত সমস্যা মেটাবে।

‘শিয়ালদহ সুবারবন ট্র্যাকিং সিস্টেম’ নামের এই অ্যাপ শিয়ালদহ ডিভিশনের যে কোনও স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেই যাত্রীরা ট্রেনের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
এছাড়াও জানা যাবে ট্রেনটি কোথা থেকে কোথায় যাবে, নির্ধারিত টাইম, বর্তমান অবস্থান, কত সময় লেটে চলছে, গন্তব্যে পৌঁছনোর সময়। লোকাল ট্রেন ছাড়াও মেল, এক্সপ্রেসের তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে।
এই অ্যাপ উদ্বোধনের পর শিয়ালদহ ডিআরএম এসপি সিং বলেন, জিপিএস বেসড ইনফরমেশন হওয়ায় প্রকৃত তথ্য মিলবে এবং সমস্যা মিটবে সাধারণ মানুষের।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছেন এই অ্যাপ।

 

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...