Saturday, June 27, 2026

একই দিনে একই জেলায় কার্যত ‘মুখোমুখি’ কুণাল-শুভেন্দু

Date:

Share post:

ব়্যালি পাল্টা ব়্যালিতে কার্যত সরগরম দক্ষিণ 24 পরগনা। এদিন ‘দিদির দূত’ হিসেবে ক্যানিং রোড শো করবেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তারপরে রয়েছে তাঁর জনসভা।

এর উল্টোদিকে জয়নগর (Jaynagar) থেকে কুলতলি (Kultali) পরিবর্তন যাত্রা করবেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এরপরে কুলতলিতে জনসভা করারও কথা আছে তাঁর।

দলের প্রচারে গিয়ে বিভিন্ন সময় দলবদলুদের নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 10 বছর ধরে সপরিবারে সবরকম ক্ষমতা ভোগ করার পরে ভোটের মুখে তৃণমূল ছড়ায় শুভেন্দুকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন কুণাল।

শুভেন্দু অধিকারীও বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে। এই পরিস্থিতিতে এদিন দক্ষিণ 24 পরগনার ক্যানিং ও কুলতলিতে যুযুধান দুই পক্ষ কে কার বিরুদ্ধে কী আক্রমণ শণায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...