Thursday, June 25, 2026

ভোটের মুশকিল আসানে ময়দানে নামছেন ‘জয় বাবা ভোটনাথ’

Date:

Share post:

জঙ্গলমহলের ভোটারদের বুথমুখী করতে নয়া উদ্যোগ। বাঁকুড়া–পুরুলিয়া–সহ অন্যান্য গ্রামীণ এলাকায় এবার ভোটের ময়দানে নামছে নির্বাচনী ম্যাসকট ‘জয় বাবা ভোটনাথ’!  প্রখ্যাত পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবর্ষ। তাছাড়া এই পুরুলিয়ায় তাঁর একের পর এক সিনেমার শুটিংয়ের ইতিহাস রয়েছে। আর তাই এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে তাঁর ছবি জয় বাবা ফেলুনাথের অনুকরণে তৈরি হয়েছে এই বিশেষ মাসকটটি। অভিনব এই উদ্যোগকে বাহবা জানিয়েছে নির্বাচন কমিশনও।

সত্যজিৎ রায়ের ফেলুদা যেমন সব কাজের মুশকিল আসান ছিলেন। ঠিক তেমনভাবেই পুরুলিয়ায় নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য–তালাশ ভোটারদের জানিয়ে ‘ভোটনাথ’ নির্বাচনের সমস্থ মুশকিল আসান করে ফেলুনাথের ভূমিকা পালন করবেন। পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধিও মেনে চলছেন তিনি। তাই মাস্ক পড়েই কাজ করবেন এই ‘ভোটনাথ’। পুরুলিয়া জেলা পরিষদের সভা কক্ষে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অভিজিৎ মুখোপাধ্যায় ‘ভোটনাথে’র আবরণ উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেন। সভা কক্ষেই মঞ্চস্থ হয় ‘জয় বাবা ভোটনাথে’র নাটকও। এদিন এই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো।

এদিন জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, “পুরুলিয়ায় একেবারে নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে নির্বাচন করার চ্যালেঞ্জ নিয়েছি আমরা। আর সেই চ্যালেঞ্জের সঙ্গী আমাদের ম্যাসকট জয় বাবা ভোটনাথ। ভোটারদের অভয় দিয়ে তিনি সকলকে বুথমুখী করবেন।” সোমবার থেকেই মুখে মাস্ক পড়ে পুরুলিয়ার হাটে-বাজারে, মেঠোপথে, পাহাড়ি রাস্তায় দেখা মিলবে তাঁর। সেইসঙ্গে থাকবেন জটায়ু এমনকি ফেলুদার অ্যাসিস্ট্যান্ট তোপসেও। জেলা নির্বাচন সেলের এমন ভাবনায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় এই ম্যাসকট পুরুলিয়ার ভোটের বাজারে পা রাখছে। জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক পল্লব পাল বলেন, “প্রয়াত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের এবার জন্মশতবর্ষ। একাধিক ছবির শুটিং হয়েছে পুরুলিয়ায় । সেই কথা মাথায় রেখেই জয় বাবা ফেলুনাথের আদলে ‘জয় বাবা ভোটনাথ’ ম্যাসকটকে সামনে এনেছি।”

Advt

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...