Tuesday, April 7, 2026

৫ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক

Date:

Share post:

চলতি বছরে বাংলা(west bengal), অসম(assam), কেরল(kerol), পুদুচেরি(puduchery) ও তামিলনাড়ু(tamilnadu)- এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (assembly election) । তার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2021) দিনক্ষণ চূড়ান্ত করতে বুধবার  দিল্লিতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (Election Commission)।  অন্যদিকে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।  কমিশন সূত্রে জানানো হয়েছে, শেষ মুহূর্তের ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতেই আসছেন তিনি।

যেহেতু এ বারের নির্বাচন পুরোপুরি কোভিড প্রোটোকল (covid protocol) মেনে  অনুষ্ঠিত হতে চলেছে, তাই করোনা থেকে কীভাবে ভোটকর্মীরা নিজেদের সুরক্ষিত রাখবেন, ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীরা কীভাবে সুস্থ থাকবেন তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে কর হচ্ছে। এ ছাড়াও নিরাপত্তা বাহিনীর সংখ্যা, ভোটকেন্দ্র ও অন্যান্য ব্যবস্থা নিয়ে আলোচনাও গুরুত্ব পাবে বৈঠকে। রাজ্যের ৬৪০০ বুথকে  ইতিমধ্যেই স্পর্শকাতর হিসেবে শনাক্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে এসে সেগুলির হাল হকিকত খতিয়ে দেখবেন সুদীপ জৈন। সব দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবেন দিল্লিতে।

Advt

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...