Saturday, March 14, 2026

শিক্ষকের করোনা পজিটিভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল কসবার হাই স্কুল

Date:

Share post:

কোভিড পরিস্থিতির জেরে  দীর্ঘ ১১ মাস রাজ্যের সমস্ত স্কুল বন্ধ ছিল । সম্প্রতি নিউ নর্মালে একাদশ-দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। আর স্কুল খোলার পরই বিপত্তি। জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন স্কুলেরই এক শিক্ষক। আর তার জেরে  বন্ধ করে দেওয়া হল  কসবা হাই স্কুল।

ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এক শিক্ষকের কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার কারণে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। তাই বুধবার সম্পূর্ণ স্কুলভবনটি স্যানিটাইজ করা হচ্ছে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তিনি আরও জানান, গত দু’দিন শারীরিক অসুস্থতার কারণে স্কুলে আসেননি ওই শিক্ষক। মঙ্গলবার জানা যায় শিক্ষিকের কোভিড রিপোর্ট পজিটিভ। ঘটনাক্রমে তাঁরা শিক্ষা দফতরের সঙ্গে যোগাযোগ করেন। এর পর অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...