Monday, April 13, 2026

মাস্ক না পরায় জরিমানা বাবদ একদিনেই আয় ৩২ লাখ!

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণ (Corona virus) ফের বৃদ্ধি পাওয়ায় রাজ্যের একাধিক জেলায় নতুন করে লকডাউন ঘোষণা করছে মহারাষ্ট্র (lockdown in various district of Maharashtra) সরকার।  এদিকে কেবল মুম্বই (Mumbai) থেকেই একদিনে মাস্ক না পরায় জরিমানা বাবদ আদায় হল ৩২ লাখ টাকা। করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই রাজ্যবাসীকে লকডাউনের সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে (Uddhav Thackeray)। একইসঙ্গে সাধারণ মানুষকে মাস্ক পরা নিয়ে  বারবার সতর্ক করেছেন।  জনসাধারণের  মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছিলেন বিভিন্ন জেলা প্রশাসনের হাতে। এরই মধ্যে মুম্বইয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু  হয়েছ।  কিন্তু যাত্রীদের সচেতন করতে   বিভিন্ন স্টেশনে মার্শালদেরও পাঠানো হয়েছিল। তাঁরাই একদিনে প্রায় ১৬ হাজারেরও বেশি মানুষের কাছ থেকে মাস্ক না পরায় জরিমানা বাবদ ৩২ লক্ষ টাকা আদায় করেছে।

দূরত্ব বজায় রেখে যাতায়াতের নির্দেশ দেওয়া হলেও টিকিট কাউন্টার কিংবা ট্রেনের মধ্যে সামাজিক দূরত্ব(social distancing) বা অন্য কোনও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলেই অভিযোগ। অন্যদিকে, সাধারণ যাত্রীদের অভিযোগ, মার্শালরা  সাধারণ মানুষকে হেনস্থা করে টাকা আদায় করছে । তাঁদের প্রশ্ন, এতই যদি সমস্যা, তবে সাধারণ মানুষকে যাতায়াতে অনুমতিই বা দেওয়া হচ্ছে কেন?  জানা গিয়েছে, বিগত ১০ মাসে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) ৩১ কোটি টাকারও বেশি অর্থ আদায় করেছে করোনাবিধি ভাঙার অপরাধে। ইতিমধ্যেই অমরাবতী, আকোলা, যাভতমল, পুণে সহ একাধিক জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রথমে কন্টেনমেন্ট জ়োন (Containment Zone) হিসাবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে অমরাবতীতে এক সপ্তাহের জন্য লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়। আগামী সপ্তাহ অবধি পুণের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণাও করেছে পুণের জেলা প্রশাসন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৫১ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লাখ ১২ হাজার ৩১২ জন আক্রান্ত হয়েছেন। সক্রিয় রোগীর সংখ্যা ৫৪ হাজার ৬০৪।

Advt

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...