Thursday, June 11, 2026

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

Date:

Share post:

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গ্রেফতারির দাবি জানাচ্ছি। পাণ্ডবেশ্বরে মহিলার মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করলেন ছেলে দেব সূত্রধর। পরিবারের অভিযোগ পাকা ঘর থাকা সত্ত্বেও রাজ্য সরকারকে বদনাম করতে সুন্দরা সূত্রধর নামে ওই মহিলাকে গোয়ালঘরে ভুয়ো ভিডিও তৈরি করেন বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ওই ভিডিও ভাইরাল হয়। এর পরেই শনিবার, মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। মৃতার পুত্রের অভিযোগ, জিতেন্দ্র ভুয়ো ভিডিও-র জেরেই তাঁর মা আত্মহত্যা করেছেন।

পাণ্ডবেশ্বরেরর বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের হুচুকডাঙ্গা এলাকার বাসিন্দা বছর চল্লিশের  সুন্দরা সূত্রধর। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি (‘বিশ্ব বাংলা সংবাদ’)। সেই ভিডিওতে দেখা যায় সুন্দরা সূত্রধরকে সামনে রেখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বলছেন, ‘বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাননি সুন্দরা।“ তার পরের দিন শুক্রবার তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে দেখানো হয়, ওই মহিলার পাকা বাড়ি রয়েছে। ভিডিওতে সুন্দরা স্বীকার করেন, তাঁর পাকা বাড়ি রয়েছে। কিন্তু তিনি জানতেন না, জিতেন্দ্র কোনও দলের হয়ে বা কী উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন।

শনিবার সকালে সুন্দরার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরার ছেলে দেব সূত্রধরের অভিযোগ, “আমার মায়ের মৃত্যুর কারণ জিতেন্দ্র তিওয়ারি। আমাদের একটা বাড়ি রয়েছে। তারপরেও ভিডিও বানিয়ে বদনাম করার চেষ্টা করেছিল জিতেন্দ্র। সেই জন্যই আমার মায়ের মৃত্যু হল। আমি জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারি চাইছি।”

পরিবারের পাশে দাঁড়ান পাণ্ডবেশ্বর তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “আমি শোকাহত। এর বিচার চাইছি। সব রকম ভাবেই পরিবারের পাশে আছি।”

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...