Thursday, June 11, 2026

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

Date:

Share post:

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান (কলাবাগান পার্ক) প্রাঙ্গণে আয়োজিত হল এক দিনের বিনামূল্যের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার শিবির (Medical Camp)। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তাঁর পরামর্শ, সুস্থ থাকলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর।

বেসরকারি হাসপাতাল (Hospital) ও প্যাথলজির সহযোগিতায় কলাবাগান নব স্পোর্টিং ক্লাব এই শিবিরের আয়োজন করে। বিশেষত ওয়ার্ড নম্বর ৯৪-এর বাসিন্দাদের কথা মাথায় রেখেই এই ক্যাম্পের পরিকল্পনা। মূল লক্ষ্য ছিল প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা, স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং স্থানীয় সাধারণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য ও চোখের পরীক্ষা সহজলভ্য করা।  প্রায় ২৫০ জন উপভোক্তা এই পরিষেবা পাবেন বলে আশা আয়োজকদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের লক্ষ্যে এমন প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। তাঁর কথায়, “আমরা অনেক সময় ভাবি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি মানেই হয়তো আমরা সম্পূর্ণ সুস্থ। কিন্তু অনেক রোগ শরীরে নীরবে বাসা বাঁধে, যা আমরা বুঝতেই পারি না।”

এদিন মন্ত্রী বলেন, কাজের চাপ বা ব্যস্ততার কারণে অনেকেরই নিয়মিত হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর সময় হয় না। কিন্তু  কাছেই যখন এমন স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে, তখন সকলেরই উচিত নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া। এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি নিয়েও তিনি জনগণকে সচেতন করেন। তাই নিজের পরিবার ও সমাজের স্বার্থে সুস্থ থাকা জরুরি বলেই মত তাঁর।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু খেলাধুলাই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনেও তারা সমানভাবে সচেষ্ট। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে যাতে প্রত্যেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে। প্রাথমিক চিকিৎসা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Related articles

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...