হরিয়ানায় খুন জিমের মালিক, ৫ সেকেন্ডে চলল ১০ রাউন্ড গুলি

দিনে দুপুরে হরিয়ানায়( Haryana) খুন জিমের মালিক(Gym Owner)। পুলিশ সূত্রে খবর, ২৫ বছরের এক তরুণ হাঁসি এলাকার একটি জিমের মালিক ছিলেন। তাঁর বাড়ি জিন্দ জেলার দালামওয়ালা গ্রামে হলেও বর্তমানে তিনি হাঁসির শান্তিনগর এলাকায় থাকতেন।
Sponsored

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে হাঁসির ফাওয়ারা চক এলাকায় দীপক ওরফে কপিল নামে ওই তরুণকে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। নিমেষেই গুলিতে ঝাঁঝরা হয়ে যান দীপক। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। প্রকাশ্য দিবালোকে এভাবে খুনের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসী।
Sponsored

জানা গিয়েছে, ঘটনার সময় জিমের বাইরে কয়েকজন যুবক ও তরুণীর সঙ্গে কথা বলছিলেন দীপক। তাঁর উপর হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পাঁচ সেকেন্ডের মধ্য়ে ১০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। ঘটনায় রাস্তা দিয়ে যাওয়া এক তরুণীও জখম হয়েছেন। দীপক ও সেই তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা দীপককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সিসিটিভি-র ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঠিক কী কারণে জিমের মালিককে খুন করা হয়েছে সেটা জানা যায়নি। পুরোনো কোনও শত্রুতা বা ব্যবসায়িক কোনও কারণে খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, জিমের (Gym)বাইরে রাস্তায় স্টেপ-আপ এক্সারসাইজ করছিলেন কয়েকজন যুবক ও তরুণী। তাঁদের সঙ্গে কথা বলছিলেন জিমের মালিক দীপক। ওই সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক মোটরবাইক থেকে নেমে পিস্তল বের দীপককে লক্ষ্য করে গুলি চালায়। দোষীয়া এখনও অধরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
