Sunday, April 5, 2026

সর্দার প্যাটেল স্টেডিয়ামের নাম বদলে মোদির নামে, কেন্দ্রকে তীব্র কটাক্ষ রাহুলের

Date:

Share post:

আমেদাবাদে মোতেরার সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের ( sardar patel cricket stadium of motera) নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) নামে হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় দেশজুড়ে। বিজেপির প্যাটেল-প্রীতির স্বরূপ উন্মোচিত হল বলে কটাক্ষ করছেন কংগ্রেস নেতারা। বিরোধী দলগুলির বক্তব্য, যে বিজেপি দল কংগ্রেসের নাম- রাজনীতির বিরোধিতা করে, জওহরলাল নেহরু, ইন্দিরা, রাজীবের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে আক্রমণ শানায়, সেই দল এবার তাহলে কী বলবে? বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম গড়ার কৃতিত্ব নিজে নিতে গিয়ে মোদি সর্দার প্যাটেলকেও রেয়াত করলেন না বলে সমালোচকদের বক্তব্য। অনেকেই বলছেন, মোদি নিজের দক্ষতায় নিজেই মুগ্ধ, তাই নিজেই নিজের নামে স্টেডিয়ামের নাম রাখলেন! কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইট: এটা হল হাম দো হামারা দো-এর নির্লজ্জ নিদর্শন। কৃষক আন্দোলন নিয়েও রাহুল এর আগে এই তির্যক উপমা ব্যবহার করেছিলেন। রাহুলের ব্যাখ্যা, দেশ চালাচ্ছে একদিকে গুজরাটের মোদি-শাহ, অন্যদিকে গুজরাটের আদানি- আম্বানি। এর উপর আবার বিসিসিআইতে হিসাবরক্ষক ছিলেন অমিত শাহের ছেলে জয় শাহ। ফলে মোদির নামে ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ হবে না তো কী! নিজেরাই নিজেদের নামে প্রচার চালাচ্ছেন, নিজেদের স্বার্থে দেশ চালাচ্ছেন!

আরও পড়ুন- নাম না করে আব্বাসকে জাতির কলঙ্ক বললেন গিয়াসুদ্দিন মোল্লা

Advt

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...