Thursday, March 12, 2026

স্বাস্থ্যসাথী কার্ডের রোগী ফেরালে আইনি ব্যবস্থা,বিজ্ঞপ্তি জারি রাজ্য স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কোনও অবস্থাতেই ফেরানো যাবে না রোগীদের। মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যদি স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার।প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী ফিরিয়ে দিচ্ছে বহু বেসরকারি হাসপাতাল, এমনই ভুরি ভুরি অভিযোগ উঠছিল। তাই রোগী ফেরানো রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য স্বাস্থ্য দফতরকে। বিষয়টি নিয়ে একপ্রস্থ বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এরপরেই একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, যে হাসপাতালগুলিতে ১০টির বেশি শয্যা রয়েছে, সেগুলি বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথীর আওতায় আসবে। যদি তারা কোনও রোগীকে প্রত্যাখান করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেমিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘স্বাস্থ্যসাথীর রেট নিয়ে হাসপাতাল ও নার্সিংহোমগুলির কাছে আমাদের আবেদন ছিল, যাতে কাউকে ফিরিয়ে না দেওয়া হয়। তাদের রেট চার্ট নিয়েও আমরা আলোচনা করেছি। চিকিৎসার ক্ষেত্রে বেশিরভাগ প্যাকেজেই ১৫-২০ শতাংশ রেট বৃদ্ধি করা হচ্ছে।
মুখ্যসচিব জানিয়েছেন , ইতিমধ্যেই ৬৭ লাখ কার্ড দেওয়া হয়েছে রাজ্যে। আরও ৮০ লাখ কার্ড দেওয়া হবে।

স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে ১৫৩৭ বেসরকারি হাসপাতাল। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট শয্যা সংখ্যা ধার্য হয়েছে ১,২২,০২৫। মুখ্যসচিব জানান, পাঁচ ধরনের চিকিৎসার ক্ষেত্রে রেট বাড়ানো হয়েছে। তার মধ্যে রয়েছে ICU, কার্ডিও থোরাসিক, CAPD ইত্যাদি। এমনকী সাধারণ অপারেশনের ক্ষেত্রেও ১০ থেকে ১৫ শতাংশ রেট বৃদ্ধি করা হয়েছে। আর এই রেট বৃদ্ধির কারণেই প্রায় ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের।তিনি আরও জানান, দু’কোটির বেশি পরিবার এখনও পর্যন্ত কার্ড পেয়েছে। গত ১২ ডিসেম্বর পর্যন্ত ১৪ লাখ ৩৪ হাজার মানুষ এই স্বাস্থ্যসাথীর পরিষেবা নিয়েছেন।

 

spot_img

Related articles

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড

রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। ডিসেম্বর ২০২৫-এ আয়োজিত রাজ্য ব্যবসায়ী...

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...