Friday, April 3, 2026

ব্যাপক বোমাবাজি ভাটপাড়ায়, তবে কি নাড্ডার সফর বাতিল?

Date:

Share post:

ফের বোমাবাজি ভাটপাড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর বুধবার ফের পশ্চিমবঙ্গে এসেছেন জেপি নাড্ডা (JP Nadda)। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত একাধিক কর্মসূচিতে সাজানো তার এই সফর। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বারাকপুরে রথযাত্রা কর্মসূচি সূচনা করার কথা। তার আগেই বোমাবাজি ভাটপাড়ায়। এদিন বাইশ নম্বর ওয়ার্ডের পুর প্রশাসকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে খবর। বিজেপির বিদায়ী কাউন্সিলর খুশবু নিসার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বাড়ির কাছে পাওয়ার হাউজ মোড়েও চারটি বোমা পড়ে। তবে এই বোমাবাজির জেরে নাড্ডার সফর বাতিল কিনা তা এখনও জানা যায়নি।

Advt

বৃহস্পতিবার বারাকপুরের ঘোষপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করার কথা নাড্ডার। জানা গিয়েছে, এই সংক্রান্ত পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি নেতাকর্মীরা। অভিযোগ, সেই সময়ই হামলা চালায় তৃণমূল ঘনিষ্ঠ একদল দুষ্কৃতী। চলে মারধর। কিন্তু তৃণমূল পাল্টা দাবি করেছে, বিজেপিই তাদের মিছিলে হামলা চালায়। এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে। বাইশ নম্বর ওয়ার্ডে দলের পার্টি অফিসেও চলে ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জগদ্দল থানার পুলিশ। উল্লেখ্য, প্রথমে বারাকপুরে রথযাত্রা কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। পরে মসজিদ মোড় থেকে আনন্দপুরী মাঠ পর্যন্ত এই পরিবর্তন যাত্রার কথা জানা গিয়েছে।

আরও পড়ুন-ব্যারাকপুরে নাড্ডার পরিবর্তন যাত্রায় “না” পুলিশের, আদালতে যাচ্ছে বিজেপি

অন্যদিকে ঘোষপাড়া দিয়ে বিজপের পরিবর্তন রথযাত্রা বেরোনোর ছিল। কিন্তু তাতে অনুমতী দেয়নি পুলিশ। বোমাবাজিতে দুই দলের প্রায় ৪ জন গুরুতর জখম হয়েছে বলে খবর। আহতদের ২ জনকে ভর্তি করা হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে দুই পক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...