Wednesday, March 25, 2026

বকেয়া না মেটালে নির্বাচনে গাড়ি না দেওয়ার হুমকি ট্রাক অ্যাসোসিয়েশনের

Date:

Share post:

গত নির্বাচনের বকেয়া টাকা না মেটালে এবার আর গাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নিল ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। বকেয়া টাকা মেটাতে অনুরোধ করে এবং অন্যান্য দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ট্রাক মালিকরা। বকেয়া টাকা না দেওয়া হলে একুশের নির্বাচন বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংগঠনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের কাজে গোটা রাজ্যে তাঁদের ৫০ থেকে ৬০ হাজার গাড়ি নেয় নির্বাচন কমিশন। এক মাস আগেই এই গাড়ি নেয় কমিশন। গাড়ি ভাড়া বাবদ প্রতিদিন ১৫০০ টাকা এবং গাড়িচালক ও তাঁর সহকারীর খাওয়া খরচ বাবদ প্রতিদিন ১৭০ টাকার চুক্তি হয়েছিল। নিয়মানুযায়ী কলকাতার ক্ষেত্রে লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তর এবং জেলায় ট্রেজারি বা জেলাশাসকের দপ্তর থেকে এই টাকা দেওয়ার কথা। অথচ এক নির্বাচন শেষ হয়ে আরেক নির্বাচন চলে এলেও মেটানো হয়নি টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও টাকা পাওয়া যায়নি। ফলে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বকেয়া টাকা না পেলে এবার আর গাড়ি দেওয়া হবে না। পাশাপাশি এবারের নির্বাচনে গতবারের থেকে গাড়ি ভাড়া বাড়ানো এবং চালক ও সহকারীর খাওয়ার খরচ বাড়ানোর দাবিও করা হবে। তাদের দাবি, ‘গাড়ি ভাড়া বাবদ লাগবে প্রতিদিন ৩,০০০ টাকা এবং চালক ও তাঁর সহকারীর জন্য দিতে হবে ৫০০ টাকা করা হোক।

আরও পড়ুন- শুক্রবার বনধের মুখে দেশ, প্রভাব পড়তে পারে যান চলাচলে

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...