Saturday, April 4, 2026

মুকেশ আম্বানির বাড়ির সামনে গাড়িতে বিস্ফোরক, বোমাতঙ্ক

Date:

Share post:

মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির সামনে একটি পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হল বিস্ফোরক।
বৃহস্পতিবার রাতের এই ঘটনায় বোমাতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ের ওই এলাকায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। বন্ধ করা দেওয়া হয় ওই এলাকায় গাড়ি চলাচলও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবুজ রঙের একটি স্করপিও গাড়ি দাঁড় করানো ছিল মুম্বইয়ের কারমিশেল রোডের আম্বানিদের বাড়ি অ্যান্টিলার সামনেই। চালকহীন ওই গাড়িটি এ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে খবর দেওয়া হয় প্রশাসনকে। পুলিশ এসে তল্লাশি শুরু করে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী শম্ভুরাজ দেশাই জানান, গাড়ির ভিতর থেকে বিস্ফোরক পদার্থ ‘জিলেটিন’ পাওয়া গিয়েছে। এর পরই নিরাপত্তার কারণে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। অ্যান্টিলা সংলগ্ন রাস্তাটি ছুঁয়ে যাওয়া সব ক’টি পথ ঘিরে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচলও। বম্ব স্কোয়াডের কর্মীরা গাড়িটি পরীক্ষা করেন। তবে জিলেটিন ছাড়া ওই গাড়ি থেকে আর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...