Wednesday, March 4, 2026

ভারত – চিন বৈঠক সফল, সেনা সরাতে সায় দিল দুই দেশই

Date:

Share post:

প্রায় ৭৫ মিনিট (75 minutes marathon talk)ধরে কথা হল দু -দেশের বিদেশমন্ত্রীর। শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi) আলোচনা করলেন দীর্ঘসময় ধরে। তারপরেই বরফ গলল। দশ দফা সামরিকস্তরে বৈঠকের পর অবশেষে পূর্ব লাদাখের প্যাংগং হ্রদ (Pangong Lake)-এর পাশ থেকে সেনা প্রত্যাহার করেছে দুই দেশই। এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of actual Control) থেকেও সেনা সরবে বলে জানা গিয়েছে। গত বছরের এপ্রিল থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of actual Control) in ঘিরে ভারত-চিনের মধ্যে সংঘর্ষ শুরু। তারপরই কার্যত মুখ দেখাদেখি বন্ধ ছিল। এরপর শুক্রবার বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সেই অচলাবস্থা কেটেছে বলেই মনে করা হচ্ছে। আগামিদিনে কোন পথে সেনা প্রত্যাহার করা হবে, সেই বিষয়েই আলোচনা করলেন দুই দেশের বিদেশমন্ত্রী।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ওয়াং ই-র সঙ্গে ৭৫ মিনিট ধরে সদর্থক আলোচনা হয়েছে। প্রতিটি সংঘর্ষস্থল থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হলে দুই দেশ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরু করবে এবং সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা করতে হবে।

অন্যদিকে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই(Wang Yi)-ও প্যাংগং থেকে সেনা প্রত্যাহার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ফোনালাপে তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় শান্তি ফেরাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য দুই পক্ষকেই সমানতালে প্রচেষ্টা চালাতে হবে এবং বিভিন্ন স্তরে দুই দেশ যাতে সহমত হয়, সেই বিষয়টিও প্রতিস্থাপিত করতে হবে। সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় নিয়ন্ত্রণের বিষয়টি আরও উন্নত পর্যায়ের হতে হবে।”


 

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...