Saturday, June 13, 2026

বিনামূল্যে বই পাবে স্কুলের পড়ুয়ারা!

Date:

Share post:

বিনামূল্যে বই পাবে স্কুলের পড়ুয়ারা । এই ঘোষণার পরেই সরকারি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হবে বই, ঘোষণা করলেন হরিয়ানার শিক্ষামন্ত্রী কানোয়ার পাল।

তিনি জানান, রাজ্য সরকার বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্কুল ব্যাগ, বই ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে। এবার সেই প্রকল্পকেই আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়ার জন্য ৪১.৪৭ কোটি টাকা ধার্য করেছে সরকার।এদিন শিক্ষামন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতি ২০১৯ অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। হরিয়ানা সরকার সেই অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।তিনি আরও জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠ্য হিসাবে পড়ানো হয় ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশানাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর ধার্য করা বই। এই বই দিতে গেলে ছাত্রছাত্রী পিছু ৬৫০ থেকে ৭০০ টাকা খরচা হয়। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ৬,১৯,২৫৬ জন। এদের মোট বইয়ের দাম ৪১.৪৭ কোটি। লাইব্রেরী বা বুক ব্যাঙ্ক থেকে বিনামূল্যে বই পেতে পারে পড়ুয়ারা। তবে উত্তীর্ণ পড়ুয়াদের যথা সময়ে বইগুলি ফেরত দিয়ে দিতে হবে। এতে পরবর্তী ছাত্রছাত্রীরা সেগুলি পড়তে পারবে।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...