Wednesday, June 24, 2026

বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফিতে( vijay hajare trophy) অবশেষে জয়ে ফিরল বাংলা( bengal)। শনিবার তারা ৮২ রানে হারাল জম্মু কাশ্মীরকে( jammu and kashmir)। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিমুন‍্য ইশ্বরন এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের। ৪ উইকেট অর্ণব নন্দীর।

শনিবার প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ করে অনুষ্টুপ মজুমদারের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অভিমুন‍্য ইশ্বরনের। ৯৯ রান করেন তিনি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৯২ রান। ৫৫ রান করেন ঋত্বিক চৌধুরী। ৪২ রান করেন কাইফ আহমেদ। ৪৮ রান করেন শাহবাজ আহমেদ। জম্মু কাশ্মীরের হয়ে ২ উইকেট নেন মুজতাবা উইসুফ।

জবাবে ব‍্যাট করতে নেমে ২৮৬ রানে গুটিয়ে যায় জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের হয়ে ৬৮ রান করেন আবিদ মুস্তাক। বাংলার হয়ে ৪ উইকেট নেন অর্ণব নন্দী। ২ টি উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং শাহবাজ আহমেদ।

এই জয় পেয়ে খুশি বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। তবে ম‍্যাচ শেষে এদিন ৯৯ রান করা অভিমূন‍্য ইশ্বরন বলেন,” আমরা দারুণ জয় পেয়েছি। দল ভাল প‍্যারফমেন্স করেছে। পরের ম‍্যাচে আশা করি আমরা জিতব।

আরও পড়ুন:বিরাটের অধীনে খেলতে মুখিয়ে সূর্যকুমার

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...