Saturday, April 4, 2026

সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে, ঘটনাস্থলে দমকলের ২৮টি ইঞ্জিন

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে।  শনিবার ভোররাতে প্রতাপ নগর এলাকার একটি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ভয়াবহ এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন এক দমকল কর্মীও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শেষ পাওয়া খবরে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ঘটনার কথা জানতে পেরেই সেখানে পৌঁছেছেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতাপ নগরের ওই কারখানায় নানান প্রসাধনীর জিনিস, খেলনা এবং ব্যাগ তৈরি করা হত। শনিবার ভোর পৌনে চারটে নাগাদ আচমকাই সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনাটি ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই সময় প্রায় ৪০ জন কর্মী কারখানার ভিতরে ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হন। কিন্তু ঠিক কতজন কারখানায় আটকে রয়েছেন তার এখনও খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত একজনকে উদ্ধার করা হয়েছে। এদিকে, আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের ১৬টি ইঞ্জিন এলেও পরে আরও ১২টি ইঞ্জিন আসে। শুরু হয় আগুন নেভানোর কাজ। পাশাপাশি চলতে থাকে উদ্ধারকার্যও। তখনই উদ্ধার হয় মৃতদেহটি। বর্তমানে সেখানে আরও কেউ আটকে রয়েছেন কি না, জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...